September 22, 2026, 5:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট/ কুষ্টিয়ায় করোনায় ১৩ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ১৩ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বণিক বার্তাকে নিশ্চিত করেছেন বিষয়টি।
তিনি জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আটজন ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। শুক্রবার (১৮ জুন) রাত ৮টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৪৯ জনে দাঁড়াল।
২৪ ঘন্টার ব্যবধানে খুলনা বিভাগের ১০ জেলাতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।
এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ত্যু ঘটেছে ৪ জনের। শনাক্ত হয়েছে ১১২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্দের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। নতুন শনাক্ত ১১২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৫ জন, দৌলতপুরের পাঁচজন, কুমারখালীর ১৬ জন, ভেড়ামারার আটজন, মিরপুরের চারজন ও খোকসার চারজন রয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন আনেয়ারুল ইসলাম জানিয়েছেন (শনিবার) ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১০২ জন। গত ২৪ ঘন্টায় ছিলেন ৭৯ জন । এর আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৮৯ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭০ জন।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোম আইসোলেশনে আছেন ৯৬৪। গত ২৪ ঘস্টায় ছিলেন ৮৯৭ জন। আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭৬৮ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ছয় হাজার ১৭৫। মারা গেছেন ১৪৪ জন।
লকডাউন
এদিকে কুষ্টিয়া পৌর এলাকায় শনিবার থেকে আরো ৭ দিনের লকডাউন বর্ধিত করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ মর্মে গত রাকে একটি নোটিশ ইস্যু করেচেন।। তিনি জানান করোনা অব্যাহত উর্ধŸমুখী প্রবনার কারনে লকডাউন বাড়ানো হলো।
এর আগে গত ১১ জুন-১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক।
কুষ্টিয়াতে মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকায় লকডাউন চলছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net