September 8, 2026, 3:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ঝিনাইদহের করোনা পরিস্থিতি,সীমান্তের কর্মকাণ্ডে হতাশ সাধারণ মানুষ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ঝিনাইদহের করোনা পরিস্থিতি। রবিবার একদিনেই ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়েছে ৯০ জন। ইতোমধ্যে শেষ হয়েছে জেলা করোনা হাসপাতালের আসন সংখ্যা ও অক্সিজেনের মজুদ। গত ৪ দিনে ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়েছে আড়াই শত জনের উপরে। ঝিনাইদহে নেই আইসিইউ ব্যাবসা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাছে স্বাস্থ্যকর্মীরা।

 

তরল অক্সিজেন রিফিল করেই চালিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। এদিকে করোনার নতুন সংক্রমণকে ৩য় ওয়েভ বলে সতর্কতা দি”েছন বিশেষজ্ঞরা। ঝিনাইদহে বিশেষ লকডাউন চলছে। চলাচল সীমিতকরণ সহ স্বাস্থ্যবিধির উপর চলছে নিষেধাজ্ঞা। প্রতিদিন বসানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।সচেতনতা সৃষ্টিতে প্রতিদিন চলছে মাইকে প্রচার। তাতেও থেমে নেই সংক্রমণের হার। হু-হু করে প্রতিদিন বাড়ছে। রবিবার সকালে সিভিল সার্জন সেলিনা বেগম জানিয়েছেন, ১৬৪টি নমুনা পরীক্ষায় ৯০ জন পজিটিভ শনাক্ত হয়েছে।জেলায় এ পর্যন্ত ৩৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।মৃত্যু বরণ করেছে ৬৬ জন।বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৯ জন। অনেকেই মনে করছেন সীমান্ত থেকে আটককৃতদের জন্য ঝিনাইদহে কোয়ারেন্টাইন চালু করার পর করোনা সংক্রমণ বেড়ে গেছে ঝিনাইদহে।সীমান্তে প্রতিদিন অবৈধ যাতায়াতকারী আটক হচ্ছে। তাদেরকেই পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। পরিস্থিতি এমন চলতে থাকলে ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমিত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে ঘনবসতিপূর্ণ এই জনপদে।

সাধারণ মানুষের দাবি সীমান্তে চিহ্নিত দালাল থাকলেও তাদের বির“দ্ধে ই”ছা করেই ব্যাবস্থা নেওয়া হচ্ছে না। দালালদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন কিছু অসাধু কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net