March 13, 2026, 11:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

কুষ্টিয়া সদরে আওয়ামী লীগের ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনে পরাজিত হয়ে জামানতই হারাচ্ছেন নৌকা প্রতীকের তিন প্রার্থী। এরা হলেন হাটশ হরিপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সম্পা মাহমুদ, বটতৈল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এমএ মোমিন মন্ডল, ও আলামপুর ইউনিয়নে আব্দুল হান্নান। কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
এদের মধ্যে সম্পা মাহমুদ পেয়েছেন ২৩২ ভোট, মোমিন মন্ডল ১১৪ ভোট ও আব্দুল হান্নান ১৭৭ ভোট পেয়েছেন।
৫ জানুয়ারির এ নির্বাচনে ১১টির মধ্যে মাত্র একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। ১০টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এছাড়াও উপজেলার মোট ২৭ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এদিকে কুষ্টিয়া সদর উপজেলায় মোট ১১টি ইউনিয়নের মধ্যে ৯ ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে মোট ২৭ চেয়ারম্যান প্রার্থীর।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তাদের জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তবে জামানত বাজেয়াপ্ত হওয়ার অর্থ খুব বেশি নয়, মাত্র পাঁচ হাজার টাকা।
বিজয়ী কয়েকজন চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসমর্থনহীন ব্যক্তিদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল। ইউনিয়নে যারা জনপ্রিয় তাদের বাদ দেওয়ার ফলে নৌকার ভরাডুবি হয়েছে। যোগ্যদের বঞ্চিত করে অন্যদের মনোনয়ন দেওয়ার কারণেই নৌকার এমন পরাজয় হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net