April 30, 2026, 2:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

কুষ্টিয়ায় বিরল প্রজাতির ৫ টি বন বিড়ালের ছানা উদ্ধার, দুটি অবমুক্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে থেকে বিলুপ্ত প্রজাতির ৫টি বন বিড়ালের ছানা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দৃুটি জঙ্গলে ছেদে দেয়া হয়েছে। বাকি তিনটি অতি ছোট হওয়ায় তাদের আরো একটু যতœ শেষে উন্মুক্ত করা হবে।
বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)’র কর্মীরা বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তাদের সাথে নিয়ে এ কাজ করেন।
জানা যায়, গত ৮ জানুয়ারি রাতে কুমারখালী উপজেলার বাশগ্রাম এলাকার শালঘর মধুয়া গ্রামে স্থানীয়রা বিরল প্রজাতির ৫ টি বনবিড়ালের ছানা দেখতে পেয়ে সেগুলো ধরে ফেলে। পরে ঐ এলাকার স্থানীয় তিন যুবক তন্ময়, তানভির ও আনাস বনবিড়ালের ছানাগুলোকে উদ্ধার করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমকে খবর দেয়।
আজ সোমবার বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ কুষ্টিয়ার যৌথ উদ্দোগে বন বিড়ালের ছানা গুলোকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে ৫ টি বনবিড়ালের ছানার মধ্যে সুস্থ দুটি ছানাকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। আহত বনবিড়ালের তিনটি ছানাকে সুস্থ করার লক্ষ্যে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এসময় বন বিভাগ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম শাহাবউদ্দিন মিলন,পাখি গবেষক এস আই সোহেল, নাব্বির আল নাফিজ সহ বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net