March 11, 2026, 3:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তার নতুন পদ বিন্যাস

কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তার নতুন পদ বিন্যাস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তার নতুন পদ বিন্যাস করা হয়েছে। রোববার রাতে (১৬ জানুয়ারি) জেলা পুলিশ সুপার খাইরুল আলম স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নান্নু খানকে জেলার ভেড়ামারা থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দা রেশমা খানমকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে এবং প্রত্যয়ী, নারী সহায়তা কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার ভেড়ামারা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জহুরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।
কুষ্টিয়া পুলিশ হাসপাতালের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নাসির উদ্দিন হাওলাদারকে পুলিশ হাসপাতালে বদলি করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ অফিসের অপরাধ শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শামীম উদ্দিনকে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছে।
এছাড়া কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আনিসুল ইসলামকে সাইবার ক্রাইম ইউনিটে ও অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) আননুর যায়েদকে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে লিখিত আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net