April 14, 2026, 5:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

খুলনা বিভাগে ১০ জেলায় শনাক্ত ১৫৮, কুষ্টিয়ায় মৃত্যু ২জনের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও মৃত্যু হয়েছে ২ জনের। ১০ জেলায় মোট ১ হাজার ৪টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়।
খুলনা বিভাগের মধ্যে করোনায় কুষ্টিয়া জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ১ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের করোনা শনাক্ত পাওয়া যায়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬০।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বা¯’্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়,
২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা খুলনা জেলায় সর্বো”চ ৫০ জনের। যশোরে ৩৩ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ২৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চুয়াডাঙ্গায় ৬ জন, নড়াইল, বাগেরহাট ও মাগুরায় তিনজন করে; সাতক্ষীরায় দুইজন, মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।
স্বা¯’্য বিভাগের ওই প্রতিবেদনে বলা হয়েছে বিভাগে করোনা সংক্রমণের শুর“ থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন।
শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮০৯ জন।
শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬৫ জন। এছাড়া করোনায় সর্বো”চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন ৮০৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন। দ্বিতীয় ¯’ানে রয়েছে কুষ্টিয়া। এখানে শনাক্ত হয়েছে ১৯,০১২ জন। মারা গেছে ৭৮৯ জন। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬৫ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন। এখন পর্যন্ত করোনা থেকে সু¯’ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৭ জন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net