March 25, 2026, 10:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

ইসলামী বিশ্ববিদ্যালয়/চুরি ঠেকাতে আবেদন !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে চুরি একটি খুবই নিত্য বিষয়। কঠোর নিরাপত্তা জারির কথা বারবার বলা হলেও থামছেই না চুরি। মাঝে মধ্যে দুএকজন চোর ধরা পড়ে। কিন্তু বেশীরভাগ চুরিই ধরা পড়ে না। এভাবে দীর্ঘদিনে প্রায় কোটি টাকার তছরুপ করেছে এই চোর চক্র।
সম্প্রতি শারীরিক শিক্ষা বিভাগের খেলার সামগ্রীসহ লাইটসেট চুরির অভিযোগ উঠেছে। এই চুরি হওয়া জিনিসের মূল্য প্রায় ১ লাখ টাকা।
বিভাগের অভিযোগ কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ।
চুরির বিষয়টি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, জিমনেসিয়াম থেকে শারীরিক শিক্ষা বিভাগের জিম ও খেলার বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। গত ১৩ জানুয়ারি রাত্রে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ থেকে পিচ কাভার চুরি হয়। ইতোপূর্বেও টেনিস গ্রাউন্ডের লাইট, জিমের বাইরের স্টোরে রাখা লাইটের সেট ও নলকূপ চুরি হয়েছে। চুরি হওয়া জিনিসের মূল্য প্রায় লক্ষাধিক টাকা। খোঁজ করার পরেও পাওয়া যায়নি এসব জিনিসপত্র। প্রতিনিয়ত চুরির ফলে ক্ষতির সম্মুখীনসহ বড় ধরনের চুরির শঙ্কায় শারীরিক শিক্ষা বিভাগ।
এ চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রেজিস্ট্রার বরাবর আবেদন করেছে শরীরিক শিক্ষা বিভাগ। আবেদনে থানায় জিডিসহ সিসি ক্যামেরা ব্যাবহার এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।
এ বিষয়ে রেজিস্ট্রারকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net