April 14, 2026, 5:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

স্ত্রী, দুই নাতি, ভাইসহ করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্ত্রী, দুই নাতি, এক ভাইসহ করোনা আক্রান্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন প্রধান বিচারপতি, তার স্ত্রী ডালিয়া ফয়েজ শিপু ও তার মেয়ে ডা. ফারাহ ফয়েজের দুই পুত্র আফনাভ (৩) ও আবরার (৫)। অন্যদিকে প্রধান বিচারপতির আরেক ভাই আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীও করোনা পজিটিভ।
তারা সবাই সুস্থ আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ চিকিৎসার জন্য একটি মেডিকেল গঠন করেছে।

প্রধান বিচারপতি কয়েকদিন ধরেই ঠান্ডা ও কাশিতে আক্রান্ত ছিলেন।

প্রধান বিচারপতি গদ ১৩ জানুয়ারি স্বপরিবারে নিজ গ্রাম কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে যান। ১৫ জানুয়ারি ঢাকা ফিরে যান।
এদিকে বৃহস্পতিবার প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচার কাজ পরিচালনা করছেন।
ওমিক্রনের ভেরিয়েনেটর সংক্রমণের মুখেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। আক্রান্ত হয়েছেন অধস্তন আদালতের ৩৬ জন বিচারক।
একই সময়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদসহ আইনজীবীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার আবার ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করার কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরদিন বুধবার থেকে সুপ্রিম কোর্টের বিচার কাজ ভার্চ্যুয়ালি শুরু হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net