February 28, 2026, 4:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় ১ দিনে চার মৃত্যু, শনাক্ত ৭৫৯, কুষ্টিয়ায় ছিল ২ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গদ ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে করোনায় এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যু।
একই সময়ে ২ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে বিভাগে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩৬ দশমিক ৩৬।
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে মারা যাওয়াদের মধ্যে কুষ্টিয়ায় ২ জন এবং যশোর ও খুলনায় ১ জন করে মারা গেছেন।
সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা বেড়েছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের সংখ্যা ও সংক্রমণের হার সামান্য কমেছে। বিভাগের ৯টি জেলায় শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২০৭ জন, কুষ্টিয়ায় ১৩৪, যশোরে ১১৫, সাতক্ষীরায় ৭১, বাগেরহাটে ৫৯, ঝিনাইদহে ৫৮, মাগুরায় ৩৫, চুয়াডাঙ্গায় ৩২, মেহেরপুরে ২৭ ও নড়াইলে ২১ জন রয়েছেন।
বিজ্ঞাপন
বিভাগের মধ্যে সাতক্ষীরায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৩ দশমিক ৩৮ শতাংশ। মেহেরপুরে ৪৭ দশমিক ৩৭ শতাংশ, কুষ্টিয়ায় ৪১ দশমিক ৬১, বাগেরহাটে ৩৯ দশমিক ৮৬, ঝিনাইদহে ৩৭ দশমিক ৬৬, যশোরে ৩৬ দশমিক ২৮, নড়াইলে ৩৬ দশমিক ২১, খুলনায় ৩১ দশমিক ৭৫, মাগুরায় ৩০ দশমিক ৯৭ ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৮৫ শতাংশ।
বিভাগে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৯ হাজার ৯৩ জন। এর মধ্যে ১৮৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৩৪ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২১০ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৩১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net