May 18, 2026, 12:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামের আড়ালে পুরোনো স্বাস্থ্যঝুঁকি, দ্রত যেতে হবে জনস্বাস্থ্যসংকটের গভীরে এক নতুন চাপ/ সীমিত ক্লাসে ২০২৭’র এসএসসি প্রস্তুতি এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ !

ধর্ষণসহ একাধিক মামলার আসামির গলা কাটা লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে রুহুল সর্দার (৪০) নামের একাধিক মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে এ লাশ উদ্ধার উদ্ধার করা হয়।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান এ তথ্য জানান। সে চরসাদিপুর গ্রামের মুনতাজ সর্দারের ছেলে।
মঙ্গলবার বিকেলের দিকে রুহুলের গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। দৌলতপুর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রুহুল মাদক ও অস্ত্র কারবারিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো। তার বিরুদ্ধে দুটি ধর্ষণ মামলা রয়েছে।
ওসি জানান রুহুলের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও একাধিক মামলা ছিল।
কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net