June 11, 2026, 3:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ইসলামী বিশ্ববিদ্যালয়/চতুর্থ ধাপেও শেষ হয়নি ভর্তি কার্যক্রম, এখনও ৪৬৮ আসন খালি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের কার্যক্রম এখনও চলমান রয়েছে। ভর্তির কয়েকটি ধাপ শেষ হলেও ভর্তির জন্য বরাদ্দ আসন ফাঁকার থকার কারনে এ কার্যক্রম শেষ করা যাচ্ছে না। ইতোমধ্যে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখনও তিনটি ইউনিটে মোট ৪৬৮টি আসন খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, আসন খালি থাকা সাপেক্ষে গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ চতুর্থ ধাপে মেধাতালিকা প্রকাশ করে। এতে গত ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৫৩৫০, ‘বি’ ইউনিটে ১৪২৬ থেকে ২৯২৬ এবং ‘সি’ ইউনিটে ১০৫৭ থেকে ২৫৫৭ পর্যন্ত মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ৫৩৫১ থেকে ৬৮৫০, ‘বি’ ইউনিটে ২৯২৭ থেকে ৪৩২৬ এবং ‘সি’ ইউনিটে ২৫৫৮ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
সাক্ষাৎকারে যারা বিষয় পেয়েছে তাদের ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়। এতে তিন ইউনিটে মোট ভর্তি হন ১ হাজার ৫১৮ জন। যার মধ্যে ‘এ’ ইউনিট থেকে ৬৫৯ জন, ‘বি’ ইউনিট থেকে ৪৯০ জন ও ‘সি’ ইউনিট থেকে ৩৬৯ জন শিক্ষার্থী।
আসন খালি সাপেক্ষে পরবর্তী তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। এছাড়া আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৩০টি আসনের বিপরীতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net