July 26, 2026, 7:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

ঈদযাত্রায় আরিচা-পাটুরিয়া ঘাট এবার নির্বিঘ্ন থাকবে প্রত্যাশা কতৃপক্ষের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এবারের ঈদুল আজহায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ ও যানবাহন নির্বিঘ্নে পারাপার হবে বলে প্রত্যাশা করছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট কতৃপক্ষ। পদ্মা সেতুর কারনে প্রায় ৩০ শতাংশ যানবাহনের চাপ কম থাকবে বলে মনে করছে কতৃপক্ষ। এর বাইরেও এই রুটে বিশেষ উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ স্থানীয় প্রশাসন।
উদ্যোগের মধ্যে মহাসড়ক ও ঘাট এলাকায় যানজটমুক্ত রাখতে ঈদের আগের তিন দিন এবং পরে তিন দিন সাধারণ পণ্যবোঝাই ট্রাক পারাপার বন্ধ রাখা অন্যতম। তবে এই সময়ে জরুরি সেবায় নিয়োজিত ট্রাকগুলো চলাচল করবে। এবারের ঈদে এই রুটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারের জন্য ২১টি ফেরি চলাচল করবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত তদারকি করবে পুরো ব্যবস্থাপনা।
বিআইডব্লিউটিসি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন ৫টি পন্টুনের ১০টি পকেট দিয়ে যানবাহন লোড আনলোড হবে। ছোট গাড়ি (প্রাইভেটকার) পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পন্টুন দিয়ে পার হবে এবং বাকি পন্টুন দিয়ে যাত্রীবাহী পরিবহন লোড আনলোড হবে। অন্যদিকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লোকাল যাত্রীদের জন্য ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটের জন্য প্রায় শতাধিক স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করবে। ঈদযাত্রা সু-শৃঙ্খল রাখতে পোশাক ও সাদা পোশাকে এক হাজার পুলিশ মোতায়েন থাকবে এবং এই বাহিনীর সঙ্গে আরও থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার সদস্যরা। অন্যদিকে জেলা প্রশাসনের বিশেষ ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ।
আরিচা ও পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া এই দুই নৌ-রুটে মোট ৩৩টি লঞ্চ চলাচল করবে। আশা করছি, এবারের ঈদে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এই রুট দিয়ে যানবাহনগুলো পার হতে পাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ও পরের তিন দিন সাধারণ পণ্যবোঝাই ট্রাক পারাপার বন্ধ থাকবে এবং জরুরি সেবায় নিয়োজিত পণ্যবোঝাই যানবাহনগুলো পার হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net