June 22, 2026, 10:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

সৌদি আরবে চালু হচ্ছে মদের দোকান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/সূত্র, রয়টার্স
কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব। তবে এটি চালু করা হচ্ছে শুধু অমুসলিম কূনীতিকদের জন্য।
বুধবার এ সংক্রান্ত নথি এবং সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ওই দোকান থেকে মদ কিনতে হলে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসবে। প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা।
মদের দোকানটি রিয়াদের কূটনীতিক পাড়ায় হবে; যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই এলাকাটিতেই দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা থাকেন। তবে দোকানটিতে মুসলিমদের যাওয়ার সুযোগ নেই। আগামী সপ্তাহের মধ্যে দোকানটি খোলার আশা করা হচ্ছে।
ইসলামে মদপান নিষিদ্ধ হওয়ার পরও পর্যটন ও ব্যবসার স্বার্থে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এটি একটি মাইলফলক দৃষ্টান্ত। এছাড়া এটি ক্রাউন প্রিন্সের ভিশন-২০৩০ এরও একটি অংশ বলে দাবি করা হচ্ছে।
সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে ১৯৫২ সালে মদপান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net