March 24, 2026, 12:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত

কুষ্টিয়ার ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, আশঙ্কাজনক আহত পিতা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন সেনা সদস্য রহমত আলী।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মোছা. ছালমা খাতুন (৪০) ও স্মরণ হোসেন (১২) সেনা সদস্য রহমত আলীর স্ত্রী ও সন্তান। এ ঘটনায় আহত রহমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। তার বাড়ি কুমারখালীর চাপড়ায়।
আহত সেনা সদস্যের পরিবার সূত্রে জানা যায়, রহমত কয়েকদিন হলো ছুটিতে কুষ্টিয়া এসেছিলেন। তার পরিবার শহ‌রের বাসায় থাকতো। ঐ দিন সন্ধ‌্যায় স্ত্রী-সন্তানকে নিয়ে মটরসাইকেল‌যো‌গে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন রহমত আলী। পথিমধ্যে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, আহত রহমতের অবস্থাও আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net