June 28, 2026, 12:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি

বেনাপোলে নগদ ৩০ হাজার মার্কিন ডলার ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার ও ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে
আজ রবিবার (১৯ জানুয়ারি) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার রাতে শাহজাদপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যান্তরে ঢোকা মাত্রই একটি গামছা ফেলে নদীতে ঝাঁপ দেয়। পরে সাতাঁরকেটে তারা নদী পার হয়ে ফের ভারতে চলে যায়। এ সময় গামছায় মোড়ানো ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।
এছাড়া বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ওষুধ, পান মসলা, সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net