March 20, 2026, 5:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

ইবি পুলিশ স্টেশন স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ তুলে নেয়া হয়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রতিষ্ঠিত ইসলামী বিশ^বিদ্যালয় পুলিশ স্টেশন বিশ^বিদ্যালয়ের পাশর্^বতী ঝাউদিয়া ইউনিয়নে স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ ৪ ঘন্টার পর তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ অবরোধ শুরু করে কয়েকটি গ্রামের অধিবাসীরা।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
বিক্ষোভকারীদের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা হলে এ আন্দোলন চলবে।
কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল জানান, ইসলামী বিশ^বিদ্যালয়ের ভেতর থেকে থানা বের করতে হবে। এজন্য বিগত সরকারের আমলে ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন।
মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হায়াত আলী জানান, যথেষ্ট কালক্ষেপন হয়েছে। আর সময় দেয়া হবে না। তিনি বলেন, থানা উদ্বোধনের সিদ্ধান্ত দেওয়ার পর আন্দোলন স্থগিত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চাইলেই থানা প্রতিষ্ঠা হয়ে যায় না। একটি থানা একটি গুরুত্বপূর্ণ পুলিশিং প্রশাসনিক এলাকা। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সবই সময়সাপেক্ষ।
তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net