August 26, 2026, 5:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

এবারের হে ফেস্টিভ্যাল অনলাইনে

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনার আঘাত শেষ পর্যন্ত বিশ্বজুড়ে আলোচিত সাহিত্য উৎসব হে ফেস্টিভ্যালেও। এবার উৎসবটি জমকালো ঘরাণা নিয়ে আসছে না। এর পরিসর যেন ছোট হয়ে যাচ্ছে সেই সাথে কমে যাচ্চে জৌলুসও। আয়োজকরা জানান তারা এবারের উৎসব করতে যাচ্ছেন অনলাইনে। যা এর ৩২ বছরের ইতিহাসে এবারই প্রথম।
যুক্তরাজ্যের জিকিউ ম্যাগাজিন বুধবার এ খবর দিয়েছে।

ইংল্যান্ড ও ওয়েলসের সীমান্ত ঘেঁষে ওয়ে ভ্যালিতে এই উৎসব হয়ে আসলেও করোনা প্রাদুর্ভাবের কারণে এবার সেই আয়োজন করা সম্ভব হচ্ছে না।

বিশ্বজুড়ে সাহিত্য প্রেমী ও বইপ্রেমীদের জন্য এটি দুঃসংবাদ হতে পারত যে, এবার হে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে না। তবে তাদের একেবারে হতাশ করে না দিয়ে পুরো আয়োজনটি অনলাইনে সারা হবে।

১৮-৩১ মে অনুষ্ঠিত হবে এবারের হে ফেস্টিভ্যাল। ১০০ জনেরও বেশি লেখক, কমেডিয়ান, সাংবাদিক, রাজনীতিবিদ, রাঁধুনি, অ্যাক্টিভিস্ট, ইতিহাসবিদ এবং দার্শনিকদের সমাবেশ ঘটবে এবারে অনুষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net