October 16, 2026, 1:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

বিশ্ববিদ্যালয় ভর্তি/গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ৫৬.৩২ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত শনিবার অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন শিক্ষার্থী। সর্বোচ্চ নম্বর উঠেছে ৯৩.২৫।
মঙ্গলবার (২৩ মে) রাত ৯টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৫৬.৩২ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ। শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
বি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সিসরাত জাহান। অন্যদিকে ৯০ এর ওপরে নম্বর পেয়েছেন দুইজন, ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ১০৩ জন, ৭৫ নম্বরের ওপরে পেয়েছেন ৩৪৫ জন, ৭০ নম্বরের ওপরে পেয়েছেন ৯৯১ জন।
এছাড়া ৬৫ নম্বরের ওপরে পেয়েছেন দুই হাজার ৩৩৩ জন, ৬০ নম্বরের ওপরে পেয়েছেন চার হাজার ৮৪১ জন, ৫৫ নম্বরের ওপরে পেয়েছেন আট হাজার ৯৮৫ জন, ৫০ নম্বরের ওপরে পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন, ৪৫ নম্বরের ওপরে পেয়েছেন ২২ হাজার ৫৮৩ জন, ৪০ নম্বরের ওপরে পেয়েছেন ৩১ হাজার ৭৩৬ জন, ৩৫ নম্বরের ওপরে পেয়েছেন ৪২ হাজার ৪৫ জন এবং পাস মার্ক ৩০ এর ওপরে পেয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী। এছাড়া এবারের বি ইউনিটের সাত শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।
গুচ্ছের এই ইউনিটে মোট আবেদন করেছিলেন ৯৬ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছ শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৬৪১ জন, অনুপস্থিত ছিল এক হাজার ৭৯৩ জন। পাসের হার ৫৬.৩২ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ।
উল্লেখ্য, আগামী ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net