November 26, 2026, 11:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়া-১/ দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি অর্ধেকের কম, নারী ভোটার বেশী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া- ১ দৌলতপুর আসনে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হয়। সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি ছিলো উল্লেখ যোগ্য। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
দুপুরে আসনটির দিঘোলকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কথা হয় কয়েকজন নারী ভোটারের সাথে বেবী খাতুন নামের এক ভোটার জানান, আনন্দের সাথেই ভোট দিয়েছি। নিজের ভোট নিজের পছন্দের পার্থীকে দিতে পেরে খুশি তিনি।
কথা হয় হোসেনাবাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আশা নয়ন হোসেনের সাথে তিনি জানিয়েছেন, ঝামেলা মুক্ত সুষ্ঠু নির্বাচনে তিনি খুশি। ভোট দিয়েছেন পছন্দের পার্থীকে।
কথা হয় কামালপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আশা নারী ভোটার, ইনুরা খাতুন তিনি জানিয়েছেন সাংসারিক কাজ শেষে ভোট কেন্দ্র এসেছি নিজের ভোটটা নিজে দিতে। এই কেন্দ্রে ভোট দিতে আশা ২৫ বছর বয়সী তরুন ভোটারের সাথে কথা হয় তিনি জানান, জীবনের প্রথম ভোটটি নিজের পছন্দের পার্থীকে দিতে পেরেছি এতেই আমি খুশি।
দিঘোলকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুল হক বলেন, সকাল থেকে এখন পর্যন্ত নারী ভোটারের উপস্থিত বেশি, ১২ টা পর্যন্ত ১৬৮০ ভোট পড়েছে এখান কার মোট ভোটার ৪ হাজার ৮২৬ জন। কোন ঝামেলা তৈরি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net