April 21, 2026, 11:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

দ্বিতীয় ধাপে খুলনা বিভাগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। নির্বাচনে খুলনা বিভাগে ৬টি জেলা অর্ন্তভুক্ত ছিল।
কুষ্টিয়া/
কুষ্টিয়ার তিনটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান খান। ভাইস চেয়ারম্যান পদে রাসেল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মৌসুমী আক্তার। জেলার মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট আবদুল হালিম। দৌলতপুরে নির্বাচিত হয়েছেন টোকেন চৌধুরী।
নড়াইল/
নড়াইল সদর উপজেলা নির্বাচনে আজিজুর রহমান ভুইয়া উপজেলা চেয়ারম্যান পদে ৪৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফায়েল মাহামুদ তুফান পেয়েছেন ৪২ হাজার ৩০৬ ভোট। এই উপজেলায় ভোটের হার ৩৭.৪৯ ভাগ।
লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম ফয়জুল হক ৩৯ হাজার ৬৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এ হান্নান রুনু ভোট পেয়েছেন ২৬ হাজার ৬০০।
মাগুরা/
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাড. আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ৪৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি কবিরুজ্জামান কবির পেয়েছেন ৩৩ হাজার ৯৬২। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং অফিসার ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল এ ফলাফল ঘোষণা করেন।
অন্যদিকে মাগুরার শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাড. শ্যামল কুমার দে ৩১ হাজার ১৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম পেয়েছেন ২৬ হাজার ৭৮৪ ভোট। সহকারী রিটার্নিং অফিসার ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এ ফলাফল ঘোষণা করেন।
মেহেরপুর/
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় বিজয়ী হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। ৫ হাজার ৪৩০ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এসেছে নতুন মুখ।
বাগেরহাট/
বাগেরহাটে ফকিরহাট, মোল্লাহাট,ও চিতলমারী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শেখ ওহিদুজ্জামান বাবু। চিতলমারী উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন সিদ্দিকী। মোল্লাহাট উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর আলম ছানা।
খুলনা/
খুলনার ফুলতলা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট। তেরখাদা উপজেলা চেয়ারম্যান পদে নতুন মুখ জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি আবুল হাসান শেখ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ১৭৯ ভোট।
এ ছাড়া দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৪২৩ ভোট।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net