June 19, 2026, 8:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

এপ্রিলের মধ্যেই নির্বাচনের মত জামায়াত আমিরের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসকে উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেছেন। তবে নির্বাচন এ সময়ে সম্ভব না হলে সেটা এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৪ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে, মানে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। কারণ এরপর কোরবানির ঈদ ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করছি। যেখানেই ভোগান্তি সেখানেই আমরা ছুটে যেতে চেষ্টা করি। জনগণের দায়িত্ব যেমন আছে, ঠিক তেমনি গণনামূলক দল হিসেবে জামায়াতের দায়িত্ব সবচেয়ে বেশি মনে করি। তাই আমরাও চেষ্টা করি সাধ্যমতো দেশের কল্যাণে কাজ করতে।’
নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে। এই কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে। সরকারকে এরই মধ্যে সতর্ক করেছি আমরা। তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net