September 6, 2026, 2:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য

মার্কিন অ্যাম্বাসির সহায়তায় কক্সবাজারে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মার্কিন অ্যাম্বাসির সহায়তায় কক্সবাজারে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী।
বুধবার (২১ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
কোর্সটি শনিবার (১৮ মে) শুরু হয়ে বুধবার (২১ মে) শেষ হয়।
এ প্রশিক্ষণে জলোচ্ছ্বাস, বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। কোর্সটির আয়োজন করে ইউএসএ অ্যাম্বাসি।
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে, ২০২১ সাল থেকে ইউএস আর্মির পক্ষ থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে ‘মেডিকেল ফার্স্ট রেসপন্ডার কোর্স’; ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ কোর্স’সহ বিভিন্ন কোর্স করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net