September 28, 2026, 6:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় কমেছে গুঁড়া হলুদের দাম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদের আমদানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার স্থানীয় বাজারে গুঁড়া হলুদের দাম কমেছে। সরবরাহ বাড়ার প্রভাবে এক মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমেছে পণ্যটির।
গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে মসলাজাত পণ্য বিক্রেতা মেসার্স সরদার স্টোরে প্রতি কেজি গুঁড়া হলুদ ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক মাস আগেও একই পণ্য বিক্রি হচ্ছিল ২৬০ থেকে ২৭০ টাকা দরে। দোকানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় বাজারে সরবরাহ স্বাভাবিক হয়েছে, ফলে দাম কমেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এ বন্দর দিয়ে ১৫ হাজার ৭৭২ টন শুকনা হলুদ আমদানি হয়েছে, যার আমদানি মূল্য ২৭৪ কোটি ৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ১১ হাজার ২৯০ টন, যার মূল্য ছিল ১৮৭ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে হলুদের আমদানি বেড়েছে ৪ হাজার ৪৮২ টন।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এস এস আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, কোনো পণ্যের আমদানি বাড়লে স্বাভাবিকভাবেই বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ে। হলুদের পাশাপাশি সম্প্রতি পেঁয়াজ ও রসুনের দামও নিম্নমুখী রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net