October 27, 2026, 12:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ এনে ডিসি অফিস ঘেরাও

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
কুষ্টিয়ায় যুবলীগ নেতা রাশেদুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে কয়েক হাজার নারী পুরুষ। বৃহস্পতিবার সকালে তারা মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে।
রাশেদুল ইসলাম কুষ্টিয়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক। সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া সদরের ভবানীপুর বাজার থেকে একটি ইজিবাইকে এসে সাধারণ পোশাকের ৪ জন র‌্যাব সদস্য রাশেদুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রাশেদুল ইসলামের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই মামলায় রাশেদুল বর্তমানে কারাগারে আছেন।
সমাবেশে জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা একরামূল হক বক্তব্য রাখেন। জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম বলেন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির লিপটন ও মামুনুর অর রশিদ মামুন এ ষড়যন্ত্রের মূল হোতা। কাঞ্চনপুরে আনিচুর রহমান ঝন্টু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকার নেতৃত্ব দেয়ার লক্ষে প্রতিপক্ষকে ফাসাতে তার আত্মীয় লিপটনকে ব্যবহার করছে। সমাবেশে বক্তারা অবিলম্বে রাশেদুল ইসলামের মুক্তি দাবির পাশাপাশি তাকে ফাঁসানোর হোতাদের গ্রেফতারের দাবি জানান। একই দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net