August 24, 2026, 11:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ঝিনাইদহে ট্রাক-নসিমন সংঘর্ষে ছয় জনের প্রাণহানি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক-নসিমন সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চার জন। বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই ইঞ্জিন চালিত নসিমনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এস এম শামীম আক্তার বলেন, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় নসিমনটি। কয়েকজনকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারান ট্রাকচালক।

নিহত ছয় জনই নির্মাণ শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদরের সুরাট এবং দোগাছি ইউনিয়নে। দুর্ঘটনার পর ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। পালিয়ে যান ট্রাকচালক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net