September 12, 2026, 4:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাবি/
ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধনের আয়োজন করেন তারা।
মানববন্ধনে ‘শিক্ষার স্বাভাবিক কার্যক্রম চাই’, ‘ফেব্রুয়ারিতেই হল ও ক্যাম্পাস খোলা চাই’, ‘ক্লাস-পরীক্ষা চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। আগামী রোববার গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় খুলে না দেয়া পর্যন্ত লাগাতার শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণাও দেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন। তাই স্বাস্থ্যবিধি মেনে কম ঝুঁকিপূর্ণ এলাকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবি করছি।
শিক্ষারর্থীরা আরো বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কতদিন আমরা বসে থাকবো? একটি দেশের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থাকে সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি। এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুর্শিদুল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাব্বত হোসেন মিলন, ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম সহ অনেকে।

এসময় মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net