September 10, 2026, 10:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সংবাদিক জাহাঙ্গীর আলম (৫৮) ভারতে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশে ফেরত আসার পথে তিনি মারা যান। গত ৫ ফেব্রুয়ারী তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হচ্ছিল। কলকাতা থেকে বাংলাদেশের যশোরের বেনাপোল সীমান্ত আসার পথে জাহাঙ্গীর আলম মারা যান। পরে তাকে আবারও কলকাতায় ফেরত নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়াত সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে আসুস্থ হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। অবস্থার পরিবর্তন না হওয়ায় তিনি সস্ত্রীক ভারতে যান।
দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলম কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মৃত করিম হালসার বড় ছেলে জাহাঙ্গীর আলম হালসানা স্ত্রী, পুত্র ও কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতুতে দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য ও সর্বস্তরের সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net