October 16, 2026, 5:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

ভেড়ামারায় মোটর দুই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

আব্দুল আলিম, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহত ও আহত কোন চালকেরই মোটরসাইকেল চালানোর বৈধতা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ মে) সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মমিনুল হকের ছেলে ময়নাল হক মিল্টন (১৭) এবং একই গ্রামের আলমের ছেলে শাকিল (১৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল সংলগ্ন স্থানে দুই দিক থেকে আসা অতিদ্রæতগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলে চারজন ছিল। সংঘর্ষে চারজনই রাস্তার ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল দুটিই দুমড়ে মুচড়ে যায়।
তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন। তারা দুজন বন্ধু এবং একই মোটরসাইকেলের চালক এবং আরোহী ছিলেন। অপর মোটরসাইকেলে থাকা আহত দুজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাজ্জাক নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় লাশ বাড়িতে নিয়ে গেছেন। ওসি জানান মোটরসাইকেল ও আরোহী সবাই কিশোর। যে দুজন মোটরসাইকেল চালক ছিল তাদের করোরই ড্রাইভিং লাইসেন্স ছিল না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net