August 30, 2026, 2:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না

খোকসায় মাহিন্দ্রা -মটরসাইকেল সংঘর্ষে আহত -৬

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসায় মহেন্দ্র পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৬ জন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভর্তি  করা হয়েছে।
খোকসা হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়কের খোকসা ফুলতলা নামক স্থানে ফুলবাড়ি থেকে আসা মোটরসাইকেল হাইওয়েওতে ওঠার সময় খোকসা থেকে ছেড়ে আসা মাহেন্দ্র গাড়ীর সাথে ধাক্কা লেগে মাহেন্দ্রা গাড়ী উল্টে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহতরা হলেন মোঃ জুয়েল(১৮) পিতা মজিবার, মোঃ ফরিদ (৪২) পিতা: তারাচাদ।  তাদের একজনের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে অন্যজনের ঝিনাইদহ।  মোটরসাইকেল আরোহী মোঃ মেলিম মৃধা(৪০) পিতা মোঃ বারেক মৃধা, তাসলিম, (৩৫) স্বামী সেলিম রেজা উভয়সাং পৃর্বগোপালপুর থানা খোকসা কুষ্টিয়া সকলেই খোকসা হাসপাকালে ভর্তি করা হলে গুরুতর আহত জুয়েল, ফরিদ ও বদিউজ্জামান কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে  পাঠানো হয়।  মাহেন্দ্র চালক পালাতক।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ  দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net