October 16, 2026, 6:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

ইসলামী বক্তব্যে বিকৃতি/ আমীর হামজা গ্রেফতার

 

জাহিদুজ্জামান/

কুষ্টিয়া: ২৪মে ২০২১: আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে পাঞ্জাবী পরা ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে- এমন অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। ২৪ মে বিকাল ৪টার দিকে কুষ্টিয়ার সদরের ডাবিরাভিটা গ্রামে নিজ বাড়ী থেকে তাকে নিয়ে যাওয়া হয়। আমির হামজার দাদা জান মোহাম্মদ জানান, মুফতি আমির হামজা গতকাল রাতে বাড়িতে এসেছিলেন। কালো রঙের একটি মাইক্রোবাসে এসে ৫/৬ এসেস তাকে ধরে নিয়ে যান। এদের সবাই পাঞ্জাবী পরা ছিলো। পোশাকে ডিবি লেখা ছিলো, কোমরে ছিলো পিস্তল। নিয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি কিন্তু তাকে কোথায় নেয়া হয়েছে কেউ বলতে পারছে না। স্থানীয় যুবক মো. রাকিব জানিয়েছেন, ব্রিজের ওপর মাইক্রোবাসটি এসে থামে। এরপর একজন অপরিচিত লোক বাড়ি দেখিয়ে দেন। পরে দেখলাম আমীর হামজাদে ধরে নিয়ে গেল।

এ ব্যাপারে কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মো. আমিনুল জানান, ডিবি পুলিশ আমীর হামজাকে আটক করেনি। বিষয়টি আমাদের জানা নেই- বলেন তিনি। তবে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সোমবার (২৪ মে) তাকে কুষ্টিয়া থেকে আটক করেছে বলে ঢাকায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিটিটিসি’র এক দায়িত্বশীল কর্মকর্তা।

মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে পালিয়ে বেড়ানোর খবর প্রচার করেন। তবে তিনি সে বক্তব্য প্রত্যাক্ষান করে বিবৃতিও দেন। আমির হামজা বলেছিলেন আমি চোর নয় যে পালিয়ে বেড়াবো। পরিবারের লোকজন বলেন, আমির হামজা আকিজ কোম্পানীর মসজিদের ইমাম। এর আগে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও দেশজুড়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে খুঁজছে পুলিশ এমন খবর প্রকাশ হয়। পুলিশের দাবি, আমির হামজা ওয়াজ-মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।

ইউটিউবে অবমুক্ত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে। যা শুনে কোমলমতি কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজকারী মুফতি আমির হামজা দ্রুত জনপ্রিয়তা পাওয়া ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম। ১৯৯১ সালে কুষ্টিয়া জেলায় তার জন্ম। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আল-কোরআনের ওপর অনার্স ও মাস্টার্স করেছেন তিনি।

এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান রাতে নিশ্চিত করেন হামজাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আজ কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সিটিটিসি কার্যালয়ে আনা হচ্ছে।’

‘ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে,’ বলেন তিনি।

সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি, হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। তিনি ওয়াজ মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তার বেশকিছু বক্তব্য শুনে কিশোর-তরুণরা জঙ্গিবাদের দিকে ঝুঁকছে বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net