September 22, 2026, 5:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কোভিড-১৯/ কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪১ শতাংশ, মৃত্যু ৩

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ পজিটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৯৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ শতাংশ।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তার আগের ২৪ ঘন্টায় ২৯৩টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিল ৯১ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ০৫ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় ১৯৩টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন ৭১ জন। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৭৮ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. আব্দুল মোমেন জানিয়েছেন, কুষ্টিয়ায় সংক্রমণ ও মৃত্যু দুটোয় বাড়ছে।
তিনি জানান বুধবার ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৭০ জন ভর্তি আছেন। আগের ২৪ ঘন্টায় ছিল ৬৪ জন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৭১ জন।
কিনি জানান এই সময় পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৭৪৭ জন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৬৮২ জন: তার আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৬৭১ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৫৬২ জন।
জেলায় সর্বমোট আক্রান্ত আছেন ৮১৭ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট পাঁচ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩৫ জন।
বর্তমানে কুষ্টিয়া পৌরসভা ও এর আশেপাশের এলাকায় লকডাউন চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net