September 21, 2026, 8:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাঁইজিধামে লালন স্মরণোৎসবের প্রথম দিন অনুষ্ঠিত

বাউল স¤্রাট ফকির লালন সাঁই ছিলেন মানবতার দার্শনিক-প্রতিমন্ত্রী কে এম খালিদ

নিজস্ব প্রতিবেদক : বাউল স¤্রাট ফকির লালন সাঁইজি ছিলেন মানবতার দার্শনিক। তিনি সারাজীবন মানুষের জয়গান গেয়েছেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি লালনের আধ্যত্মবাদের গান অন্ধকার সমাজে দিব্যজ্ঞানের আলো ছড়িয়েছেন।

গতকাল কুষ্টিয়ার কুমাারখালীর ছেঁউড়িয়ায় লালন মুক্তমঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায়, লালন একাডেমির আয়োজনে বাউল স¤্রাট লালন সাঁইয়ের স্মরণোৎসবের ৩দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি একথা বলেন। তিনি আরও বলেন, লালন সাঁইয়ের দর্শন আজ বিশ^ব্যাপী সমাদৃত। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের ভাবধারায় সমাজ গড়ে তুলতে হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ পিপি এড. অনুপ কুমার নন্দী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিজ্ঞ জিপি এড. আ স ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।

শুভেচ্ছা বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রাজস্ব মুহাম্মদ ওবায়দুর রহমান। স্বাগত বক্তা ছিলেন এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও লালনের একতারা প্রদান করা হয়। সবশেষে লালন মঞ্চে লালনের গান পরিবেশন করেন লালন একাডেমির শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net