March 2, 2026, 12:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

নভেল করোনাভাইরাসে তারকা দম্পতি সানি-মৌসুমীর উদ্যোগ

বিনোদন প্রতিবেদক : নভেল করোনাভাইস কোভিড-১৯ নিয়ে সরকারের পদক্ষেপ গ্রহণের পর থেকেই তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী উত্তরার নিজ বাসভবনেই আছেন। এই সময়টাতে বিভিন্ন ছোট বড় পারফর্মার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা নিয়ে অসচ্ছল, ছিন্নমূল, দিনমজুর এবং যারা কর্মহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন।

কিন্তু খ্যাতিমান তারকা দম্পতি জাতির এই সংকটকালে জনগণের জন্য কি করছেন, বা আদৌ করছেন কিনা এই নিয়ে প্রশ্ন ওঠেছে।

এ ব্যাপারে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। আমরা বা আমাদের সংশ্লিষ্টরা যে যা করছেন তার পুরো আপডেটই ফেসবুকে যাচ্ছে। কেউ তথ্য চাইলে সেখান থেকে নিতে পারেন।’ তিনি বলেন, আমার ফ্যান ক্লাব এবং মৌসুমীর ফ্যান ক্লাব পুরোপুরি সক্রিয় আছে। এছাড়া মৌসুমী সাধ্যমত টুঙ্গী এলাকায় ব্যক্তিগত সহায়তা দিয়েছেন। ব্যাপার হলো আমরা ব্যক্তিগত উদ্যোগে যা করেছি বা করছি তা আমরা গণমাধ্যমে জানান দিতে চাই না। সহায়তা দিয়ে গণমাধ্যমে প্রচার করাটাকে আমি গর্হিত বলে মনে করি।’ ওমর সানির ভাষায়, তারা বাড়িতে আছেন। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তাদের কাছে ফোন দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলছেন এবং তারাও গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের আপডেট জানাচ্ছেন। কথা বলতে গিয়ে ওমর সানি সকলের কাছ থেকে দোয়া চান এবং সকলের মঙ্গল কামনা করেন। বিভিন্ন সংগঠনের ত্রাণ তৎপরতা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে সকলেই যাতে এই সহায়তা ত্রাণ পান সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘কেউ যেন অভুক্ত না থাকেন।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net