July 13, 2026, 6:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

ত্রাণ অনিয়মে এবার কুমারখালী পৌরসভা, কোর্টের স্বপ্রণোদিত মামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
সরকারী ত্রাণ বিতরণে অনিয়মে এবার কুমারখালী পৌরসভা। কুষ্টিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত এই অভিযোগে পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুনসহ ৭ কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছে আদালত।
মঙ্গলবার ( ৫ মে) স্বপ্রণোদিত এই মামলাটি রের্কড করেন আদালতের বিচারক সেলিনা খাতুন এর আদালত।
আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিন্যাল মিসকেস নং কুমারখালী ০২/২০২০ মিসকেস নং ০৩/২০২০ ফৌ:কা:বি: ১৯০(১) (সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশের কপি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় কুষ্টিয়া বরাবর প্রেরণ করা হয়েছে বলে আদালত সূত্রে নিশ্চিত করেন
আদালতসুত্রে জানা যায়, কুমারখালী পৌর সভার ৯টি ওয়ার্ডে বরাদ্দকৃত ১ হাজার ৩শ ৫০ প্যাকেট ত্রাণ সংশ্লি­ষ্ট মেয়র এর নিকট হতে কাউন্সিলর গ্রহণের পর বিতরণ করেন। কিন্তু উক্ত ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠে। সন্ধানে নামে কুষ্টিয়া পুলিশের বিশেষ শাখা। বিশেষ শাখার একটি টিম তদন্ত করে অস্বচ্ছতা ও অনিয়মের ঘটনার প্রাথমিক সত্যতা খুঁজে পান।
অনুসন্ধান এ জানা যায় উল্লেখিত ওয়ার্ডগুলোতে তালিকায় থাকা গরীব, অসহায় ও দুস্থ হতদরিদ্র প্রায় ৩০ জন ব্যক্তি ত্রাণ সামগ্রী পাননি এবং মাষ্টাররোল টিপসহি বা স্বাক্ষর দেননি। কিন্তু তাদের নামের পাশের স্বাক্ষর ও টিপসহি দেখানো হয়েছে যা ভুয়া। সরকারী ত্রাণ বিতরণে অনিয়ম অভিুক্ত কুমারখালী পৌর সভার ওয়ার্ড গুলো হলো- ১,২,৪,৬,৭,৮ এবং ৯।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, সরকারী চাল আত্মসাতের ব্যাপারে আদালত কর্তৃক মামলার বিষয়টি শুনেছি। তবে আদেশের কপি এখনও হাতে পায়নি। হাতে পেলে নির্দেশনানুযায়ী তদন্তসহ আইনগত ব্যব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মেয়রের সাথে যোগাযোগ করা হলে তিনি এর প্রকৃত ব্যাখা দেবেন বলে দৈনিক কুষ্টিয়া কে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net