July 22, 2026, 2:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

আইপিএল বাতিল হলে—

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল’র ত্রয়োদশ আসর বাতিল হলে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই’র বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। অঙ্কটা ৪ হাজার কোটি রুপি।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটির এবারের আসর শেষ পর্যন্ত বাতিল হয়ে গেলে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের বেতন-ভাতাতেও প্রভাব পড়তে পারে ইঙ্গিত দিয়েছেন সৌরভ।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে লকডাউন চলছে ভারতে। কবে নাগাদ মাঠে খেলা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি হবে সে ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। ফলে আইপিএল’র এবারের আকাশে কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে।

যদি শেষ পর্যন্ত আসর বাতিল হয়ে যায় সেটার আর্থিক ক্ষতি কেমন হবে তার ইঙ্গিত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে’কে সৌরভ বলেন, “আমাদের আর্থিক অবস্থা পরীক্ষা করে দেখতে হবে। জানতে হবে কত টাকা হাতে আছে এবং তারপর সিদ্ধান্ত নিতে হবে। আইপিএল না হলে ৪ হাজার কোটি রুপির ক্ষতি হবে, যা খুবই বড় অঙ্ক।”

করোনার কারণে এরই মধ্যে আর্থিক সংকটের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে ধনী তিন বোর্ডের একটি হয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন বিপদে পড়া বিস্মিত করছে না গাঙ্গুলিকে- “দেখুন, এখানে অনেক খরচ আছে। মানুষ কল্পনাও করতে পারবে না এই খেলা চালাতে কত অর্থ লাগে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net