July 26, 2026, 8:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত চেয়ার/কোনভাবেই তাদের অবদান পরিশোধযোগ্য নয়–পুলিশ সুপার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ৭টি থানায় ও পুলিশ লাইনে পুলিশ সুপারের কার্যলয়ে মুক্তিযোদ্ধাদের জন্য তিনটি করে সংরক্ষিত চেয়ার রাখা হয়েছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই থানাতে কোন কাজে গেলে ওই চেয়ারে বসবেন অন্য কেউ নয়। এমন ব্যবস্থা করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপি এম (বার)।
মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলা পুলিশের এই আয়োজন বলে সন্ধ্যায় দৈনিক কুষ্টিয়াকে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য পুলিশ সুপার নিজে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার পিতা ও মাতা দু’জনেই বীর মুক্তিযোদ্ধা।
শনিবার (০৬ মে) সকালে প্রতিটি থানাতে এই চেয়ার প্রদান করা হয়। প্রত্যেক থানাতে সংরক্ষিত এ চেয়ারের উদ্বোধন করেন জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধাদের প্রতি এই সম্মান প্রদর্শনের বিষয়ে মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম পুলিশ সুপারের এই উদ্যোগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম টুকু বলেন এটা শুধু কুষ্টিয়ার মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নয়, এটা সারাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন এটা প্রশংসযোগ্য একটি পদক্ষেপ। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান মানে দেশের স্বাধীনতাকে সম্মান।
ফোনে আলাপকালে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান আমরা জাতির এ বীর সন্তানদের সম্মান জানাবার এ সুযোগ আর বেশীদিন পাব না। কারন সময়ের অমোঘ নিয়মেই তারা গত হবেন, যেমন হয়েছেন অনেকেই।
তিনি জানান কোনভাবেই মুক্তিযোদ্ধাদের অবদান পরিশোধযোগ্য নয়, তখাপিও এতটুকু করতে পেরে তিনি গর্বিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net