July 26, 2026, 7:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

১৫ লাখ আক্রান্ত নিয়ে, ৯০ হাজার মৃত্যুর কাছে আমেরিকা

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯০ হাজার ছোঁয়ার অপেক্ষায়। আর ৩১ হাজার ৯৬৭ জন নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সুত্র, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গতকালের হিসাবের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকায় নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৭ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা ৮৯ হাজার ৯৩২ জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৪ লাখ ৮৬ হাজার ৫১৫ জন।
রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। মারা গেছেন ২ হাজার ৬৩১ জন।
যুক্তরাজ্যে ২ লাখ ৪৪ হাজার ৯৯৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩৪ হাজার ৭১৬ জন।
ব্রাজিলে মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৮০ জন। মারা গেছেন ১৬ হাজার ১১৮ জন।
স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন।
ইতালিতে ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি নতুন এই রোগে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯০৮ জন।
নতুন এই ৯ রোগটিতে গোটা পৃথিবীতে ৪৭ লাখ ১৩ হাজার ২৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু ৩ লাখ ১৫ হাজার ১১৭ জনের। সুস্থ হয়েছেন ১৭ লাখের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net