July 20, 2026, 3:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

বিয়েতে রুপার মাস্ক !

সুত্র, জি নিউজ/

করোনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিয়ে করে যেমন অনেকেই তাক লাগাচ্ছেন তেমনে এবার তাক লাগালো ভারতের কর্ণাটকের একটি বিয়ে। যেহেতু যা কিছু করতে হবে, করতে হবে মাস্ক পড়ে তো খোদ বিয়েতে গয়ানার সাথে ঙুক্ত হলো মাস্ক। তরে এটা যে সে মাস্ক নয়। রুপোর।
শুনতে অবাক লাগলেও এমনই রুপার মাস্ক তৈরি করেছেন ভারতের কর্ণাটক-মহারাষ্ট্রের সীমান্তবর্তী বেলগাম জেলার অলঙ্কার ব্যবসায়ী সন্দীপ সালগাওকর। করোনা আতঙ্কের আবহে অলঙ্কার হিসাবে এই রুপার মাস্ক ইতিমধ্যেই নজর কেড়েছে অসংখ্য মানুষের।

বিয়ের পিঁড়িতে বসা বর-কনের মুখ ঢাকা থাকবে নকশা করা রুপোর মাস্কে। অন্যান্য মাস্কের মতো এটিও ইলাস্টিকের সাহায্যে দু’কানের পাশ দিয়ে মাথার পিছন দিকে বাঁধা থাকবে।

ওই অলঙ্কার ব্যবসায়ী জানান, বিয়ের অন্যান্য অলঙ্কারের মধ্যে বর-কনের মুখ ঢাকা থাকবে সাধারণ কাপড়ের মাস্কে, তাও কি হয়! তাই রুপা দিয়ে এই মাস্ক বানানোর কথা মাথায় আসে তার। অলঙ্কার হিসাবে নতুনত্বের চমকে অনেক মানুষ এটিকে পছন্দও করেছেন।

জানা গিয়েছে, এই রুপার মাস্কের ওজন বড়জোড় ২৫ থেকে ৩৫ গ্রাম। আর এর দাম আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যেই। তাই বিয়ের গয়না হিসাবে এটিকে খুব একটা দামিও বলা যাবে না।

অলঙ্কার ব্যবসায়ী সন্দীপ জানান, ইতিমধ্যেই এই মাস্ক তৈরির অনেক অর্ডার পাচ্ছেন তিনি। বিয়ের উপহার হিসাবেও রুপার মাস্ক কিনছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net