August 25, 2026, 4:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ভারতে জেএমবির অন্যতম শীর্ষ নেতা করিম গ্রেফতার

সূত্র: হিন্দুস্থান টাইমস

ভারতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা আবদুল করিম ওরফে বড় করিমকে গ্রেফতার করেছে দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
কলকাতা পুলিশের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে করিমকে গ্রেফতার করা হয়েছে। সেখানে ছদ্মবেশে লুকিয়ে ছিলেন তিনি। তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্রও জব্দ করা হয়েছে। শুক্রবার করিমকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে হেফাজতের আবেদন করবে পুলিশ।
এদিকে, করিমের গ্রেফতারকে বড়সড় সাফল্য হিসেবে দেখছেন ভারতীয় গোয়েন্দারা। তাদের দাবি, ভারতে জেএমবির শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহিনের পরেই করিমের অবস্থান। জেএমবির ধূলিয়ান শাখার দায়িত্ব তার ওপর ছিল বলে ধারণা গোয়েন্দাদের।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই জঙ্গি করিমের খোঁজ করছিল বাংলাদেশের প্রশাসন, ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে ২০১৮ সালে করিমের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল পুলিশ। সেবার প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ হলেও পালিয়ে গিয়েছিল এই জঙ্গি নেতা।

কিন্তু এবার আর সেই সুযোগ পাননি করিম, ধরা পড়েছেন গোয়েন্দাদের জালে। তার কাছ থেকে জেএমবির কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net