October 14, 2026, 10:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

জিয়ারখিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের, জগন্নাথপুর -চকরাজাপুর কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরীর আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চকরাজাপুর ধানক্ষেত মাঠে শুক্রবার বিকালে ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোবাদ শেখ কমিউনিটি লাইব্রেরীর সভাপতি এপ্রেন্টিস এ্যাডভোকেট, দৈনিক কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম রানা। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন চকরাজাপুর রহমানিয়া মসজিদের সম্মানিত ইমাম মাহমুদ ও স্বেচ্ছাসেবক যুবক নাঈম। খেলায় যে দুটি দল অংশগ্রহন করে তারা হচ্ছেন ভাংচুর দল ও ব্লাক টাইগার দল। ভাংচুর দলের ক্যাপ্টেন শুভ, অন্য খেলোয়াড়রা হচ্ছে রাতুল,মুস্তাক,জিসান ও সিয়াম। ব্লাক টাইগার দলের ক্যাপ্টেন জুবাই, অন্যরা-আতিকুল, জিসান (২) জিহাদ, ও সোহান। খেলায় আম্পায়ার এর দায়িত্ব পালন করেন চকরাজাপুর রহমানিয়া মসজিদের ইমাম মাহমুদ ও স্বেচ্ছাসেবক যুবক নাঈম। ফটোগ্রাফার এর দায়িত্ব পালন করেন হৃদয় আহম্মেদ।

খেলায় শুভর দল জয়ীও শুভ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। করোনা মহামারিতে স্কুল বন্ধ সময়ে শিক্ষার্থীদের লেখাপড়াসহ খেলাধুলার প্রতি মনোযোগ ধরে রাখতে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net