July 23, 2026, 10:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

নির্বাচনে বিদ্রোহীরা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদও পাবে না: কুষ্টিয়ায় হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে বা বিদ্রোহী হয়ে যেসব আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন ভবিষ্যতে তারা আর দলীয় মনোনয়ন পাবেনা, দলের গুরুত্বপূর্ণ পদ পদবীও পাবে না। এর জন্য তালিকা করা হচ্ছে। রবিবার দুপুর ১২টায় কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে করোনা পরিস্থিতি মোকাবেলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি ও কলেজের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, প্রত্যেকটা নির্বাচনের ফলাফল প্রমাণ করে মানুষ শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির পক্ষে। এই মুহূর্তে শেখ হাসিনা দেশের মানুষের একমাত্র আশা ভরসার স্থল। আর বিএনপি এই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কিছুই বলেনা। বাংলাদেশ এখন বিশে^র দ্রুত অগ্রসরমান উন্নয়নশীল দেশের মধ্যে তৃতীয় স্থানে। বিএনপি এসব বলেনা, দেখেও না। এরা মানসিকভাবেই অন্ধ।
করোনার ভ্যাকসিন নিয়ে হানিফ বলেন, ভ্যাকসিনের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাবার্তা বলে অত্যান্ত অরুচি ও নি¤œমনের পরিচয় দিয়েছেন। ভ্যাকসিন এসে গেছে, এখন কে আগে নেবে, পরে নেবে এটা নিয়ে কথা হচ্ছে। নিজে না নিয়ে অমুক নেবে, তমুক নেবে এসব বলে মির্জা ফখরুল অত্যন্ত নিচু রাজনীতিক মনের পরিচয় দিয়েছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net