September 10, 2026, 10:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আব্দুল আলিম, ভেড়ামারা/

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিশান (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিশান মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। সে জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, গত বছর বাবার মৃত্যুর পর রিশান জয়রামপুর গ্রামে তার নানা মৃত আহমদ আলীর বাড়ি থেকে লেখাপড়া করত। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কটি মেরামতের কাজ চলছে। সড়কে রাখা মেরামতের কাজে ব্যবহৃত পাথরের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net