March 23, 2026, 11:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

এ কেমন শত্রুতা! ওষুধ ছিটিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্ট

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের প্রায় ৪ বিঘা জমির উঠতি পেয়াজের ক্ষেতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ।
জানা গেছে, সোমবার রাতে আধারে দূর্বৃত্তরা উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নের জালবা গ্রামের কৃষক মছলেম আলী খা পচাই ও আব্দুল হাই এর প্রায় ৪ বিঘা জমির উঠতি পেয়াজের ক্ষেতে ঘাস মারা ওষুধ ছিটিয়ে দেয়। পর দিন মঙ্গলবার সকালে অন্য কৃষকরা বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের খবর দেয়। বেলা বাড়ার সাথে সাথে ঘাস মার ওষুধের বিষক্রিয়া জমি গুলোর সিংহ ভাগ পেঁয়াজের গাছ মরা যায়।
কৃষক আব্দুল হাই জানান, কয়েক মাস আগে গ্রামে প্রতিপক্ষের সাথে বিরোধ হয়। এ ঘটনা কেন্দ্র করে প্রতিক্ষ রাতের আঁধারে তার উঠতি পেয়াজের জমিতে ঘাস মারা ওষুধ ছিটিয়ে দিয়ে গেছে। এতে কৃষকেদের প্রায় ৪ লক্ষাধীক টাকার ফসলহানি হয়েছে বলেও তিনি দাবি করেন। কৃষক জানান, ফসলের সাথে শত্রুতা না করে তাকে হত্যা করলেও তিনি এত ব্যথা পেতেন না। তিনি এ ব্যাপারে খোকসা থানায় মামলা করার চেষ্টা করছেন বলেও জানান।
ঘটনাস্থল জালগবার সোনাপাতিল গ্রামে মাঠে ক্ষতিগ্রস্থ কৃষকের জমিতে পরিদর্শনে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই শাহীন জানান, মামলা হয়নি। কৃষকের ক্ষতিগ্রস্থ ফসল পরির্দনে তিনি উপস্থিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net