February 6, 2026, 8:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

চুয়াডাঙ্গায় পশু খাদ্য উৎপাদন কারখানায় বিন বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় ক্যারন পোকপন্ড বাংলাদেশ নামের একটি বেসরকারী পশূ খাদ্য উৎপাদন কারখানয়ি বিন বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সুবদিয়া গ্রামে অবস্থিত ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখে বলে দুগ্ধ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে তানজিন আরিফ সজিব (২৯) ও একই উপজেলার মানিকদিহির গোলাম মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করো হয়েছে।
ঐ কোম্পানির অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসনাত জানান, সকাল আনুমানিক ১০টার দিকে শ্রমিক তানজিন হোসেন আরিফ ভুট্টা ও সয়াবিনের বিন পরিস্কার করতে গেলে অসাবধানতাবসত তা বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা আব্দুল্লাহ আল মামুন নামের আরেক শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে এক ঘন্টা পর বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, আহত শ্রমিকদের অব¯’া ভাল ছিল না। তাদের মুখন্ডল, দুই হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ২টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।
আহত শ্রমিক তানজিন হোসেন আরিফের ভাই মনজিল হোসেন জানান তারা বিন বিস্ফোরণের খবর পেয়ে সেখানে কর্মরত তাদের স্বজনদের খোঁজ খবর নিতে গেলে কোম্পানী কতৃপক্ষ তারেদরকে ভেতরে প্রবেশই করতে দেয়নি। পরে হাসপাতাল থেকে জানতে পারেন বিষয়টি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বিষয়টি পুলিশ অবগত তবে এখনও কেউ কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net