September 17, 2026, 10:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

নির্বাচন কমিশন ডাটাবেইসে ১০ বছর ধরে মৃত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জীবিত ৭৪ বছর  এর মধ্যে ১০ বছর মৃত। শুনতে হাস্যকর হলেও এমনি অবাস্তব ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা পৌর ১ নং ওয়ার্ডের কাজী পাড়া রেলগেট সংলগ্ন এলাকার শ্রী রনজিত কুমার দাসের। তিনি পেশায় একজন শ্রমিক।
রনজিত কুমার দাস নামের এক জীবিত ব্যক্তি কে জাতীয় নির্বাচন কমিশনের ডাটাবেইসে মৃত দেখানো হয়েছে। এর ফলে ১০ বছর ধরে কোনো নাগরিক সুবিধা ভোগ করতে পারছেন না তিনি। নিজের নামের ভাতার কার্ড টিও বাতিল হয়ে গেছে।
রনজিত এখন সমস্ত  নাগরিক সুযোগ-সুবিধা  থেকেও বঞ্চিত । শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচন, পৌর নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারছেন না।
রনজিত কুমার দাস বলেন, আমার পরিচয়পত্রের নম্বর ৫০২৭১০১৪৬৮৯৬৯। এই পরিচয়পত্র দিয়ে গত দুটি নির্বাচনে ভোট দিতে গেলে বলা হয় তালিকায় তাঁর নাম নেই। আমাকে মৃত ঘোষণা করে হয়েছে। ব্যাংকে হিসাব খুলতে গেলেও বলে, তাঁর কার্ড সঠিক নয়। মোবাইলের সিম কিনতে গেলেও একই দশা। পরে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে তারা জানায়, ডাটাবেইজে  তাঁর স্ট্যাটাসে মৃত লেখা রয়েছে।
এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে রানজিত, এক জন জীবিত ব্যক্তি কে কোন মৃত সনদ ছাড়া কেমন করে মৃত ঘোষণা করা হয় তার প্রশ্ন ? পরবর্তী সময়ে কুমারখালী নির্বাচন কমিশনের কাছে গেলে কোন সমাধান করেননি।
 নতুন তালিকায়  নাম সংযুক্তির অপেক্ষা করি। কিন্তু পরেও তাতেও নাম আসেনি।  প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলেও এর সমাধান হয়নি।  তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।
এ ব্যাপারে কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু বলেন, পৌর ১ নং ওয়ার্ডের রনজিত কুমার দাস কে নির্বাচন কমিশনের সার্ভারে
মৃত ঘোষণা করা হয়েছে। আমি এখানে যোগদানের পর আমার কাছে এমন কোন অভিযোগ পাইনি। তবে এই বিষয়ে ভুক্তভোগী আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net