September 21, 2026, 12:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পারিবারিক কলহ/ বাবার কাছ থেকে মায়ের জিম্মায় শিশু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
বাবা-মার পারিবারিক দ্বন্দ্ব প্রভাব ফেলছে শিশু অনুর জীবনে। ৯ বছরের এই শিশুর বাবা আমিরুল ইসলাম ক্ষুদ্র ব্যবসায়ী। মা আফরোজা (ট্রেনার)। শিশুটির বাবার বাড়ি খোকসার জয়ন্তীহাজরা গ্রামে। কিন্তু কুষ্টিয়া শহরে দোকান থাকায় আমিরুল থাকেন শহরে। আর মা আফরোজা এর বাড়ি কুষ্টিয়া সদরে ডিসি কোর্ট এর সামনে। আফরোজাকে চাকরির কারণে খুলনায় থাকতে হয়। সম্পর্কের টানাপোড়েনে বাবা-মা আলাদা থাকেন। শিশু অনুকে বাবা আমিরুল ইসলাম নিজের গ্রামের বাড়ি জয়ন্তীহাজরা নিয়ে আসে। শিশুটি দাদীর কাছে ছিলো। বাবা-মা কাউকে না পেয়ে সে প্রায়ই কান্না করতো।
এরমধ্যে শিশুটির মা কয়েকদিন আগে খোকসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন মেয়েকে নিজের কাছে নিয়ে রাখার। উপজেলা নির্বাহি অফিসার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও খোকসা থানার ওসি বরাবর প্রেরণ করেন।
উক্ত বিষয় বিবেচনা পূর্বক সোমবার দুপুরে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের জয়ন্তীহাজরা গ্রামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা পরামর্শ ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের মধ্য দিয়ে শিশু আনুকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়।
উল্লেখ্য আমিরুল ইসলাম ও আফরোজা দম্পতির আরো একটি কন্যা সন্তান রয়েছে, যার বয়স দুই বছর। এই শিশুটিও তার মায়ের সাথে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net