September 21, 2026, 7:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে

মিরপুরে জাসদের পতাকা মিছিল ও সমাবেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদের উদ্যোগে পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য পতাকা র‌্যালী বের হয়ে মিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহাম্মদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বাহাদুর শেখ, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর আলী, মিরপুর উপজেলা জাসদের সদস্য মোঃ আরিফুল ইসলাম, মিরপুর উপজেলা জাসদের অন্যতম নেতা মিজানুর রহমান মিজান, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তী ও আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন শিলু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বারুইপাড়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা ডাঃ মাসুদ রানা, জাতীয় নারী জোটের নেত্রী মোছাঃ শেফালী খাতুন, মোছাঃ লিপি খাতুন, মোছাঃ রুমানা খাতুন মেম্বার, আফরোজা খাতুন মনা, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net