May 13, 2026, 10:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক ও করিমন (শ্যালোইঞ্জিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আজ রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের লোকনাথপুর তালবাগান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- করিমন চালক আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম আলী (১১)। তাদের বাড়ি দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে করিমনে সিমেন্ট বোঝাই করে দর্শনার দিকে যাচ্ছিলেন চালক আশানুর রহমান।  এসময় দর্শনা দিক থেকে আসা একটি ট্রাকের (ঝিনাইদহ ট-১১-১৮৭৬) সাথে তার করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান করিমনে থাকা চালক আশানুরের ছেলে আজম আলী।  আহত হন করিমন যাত্রী ডুগডুগি গ্রামের জামাত আলীর ছেলে জীবন আলী (১০), ট্রাক চালক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাইলবাড়ি গ্রামের ইয়াসিন আলী (২৫) ও ট্রাক শ্রমিক একই উপজেলার ঝিষ্টিপোতা গ্রামের নওশের আলম ছেলে মনিরুল ইসলাম (৩০)।  খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে করিমন চালক আশানুর রহমানকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেয়ার আগেই মারা যান করিমন চালক আশানুর। দুর্ঘটনায় আহত বাকীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, দুর্ঘটনার পর সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ট্রাকটি ইট নিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net