October 18, 2026, 11:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

ট্রাকচাপায় হেলপার নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

চুয়াডাঙ্গার জীবননগরে নিজ ট্রাকের চাপায় আলামিন হোসেন (১৮) নামে  এক হেলপার নিহত হয়েছে৷ সোমবার দিনগত রাত ১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন একই উপজেলার মনোহরপুর গ্রামের মুসের আলীর ছেলে৷

পুলিশ জানায়, রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ট্রাকটি মোড় ঘুড়ানোর জন্য পিছনের দিকে নেয় চালক৷ এসময় পিছনে দাঁড়িয়ে থাকা হেলপার আলামিন ট্রাকের চাকার নিচে চাপা পড়ে পিষ্ট হয়৷ এতে গুরুতর আহত হয় সে৷ পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন৷

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি আল মাসুম জানান, হাসপাতালে নেয়ার আগেই আলামিনের মৃত্যু হয়েছে। তার মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়৷ পরে মরদেহটি থানায় নেয়া হয়৷

তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় রাতেই নিহতের মরদেহ ময়না তদতের ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net