July 22, 2026, 8:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ ক্ষমতা পাচ্ছে পুলিশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যত্রতত্র মাস্ক না পরা লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ সংশোধন করে পুলিশকে বিশেষ ক্ষমতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়ে বলেছেন মানুষ বাইরে যাচ্ছে কিন্তু শতভাগ মাস্ক পরার বিষয়টি হচ্ছে না। তিনি বলেন অবশ্যই শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে হবে। জেলা শহর, সিটি করপোরেশন, পৌরসভাসহ যেসব স্থানে জনসমাগম বেশি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে- এই কানেকটিভিটির জায়গাগুলোতে আমাদের শতভাগ মাস্ক পরানোর চিন্তা-ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা করতে হবে। কর্মকাণ্ডও চালিয়ে নিতে হবে, আবার মাস্কও পরতে হবে। শতভাগ মাস্ক পরানো নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকটি মোবাইল কোর্ট করে তো এটা সম্ভব নয়। প্রতিটা জায়গায় মানুষকে সতর্ক করতে হবে। আপনি মাস্ক পরেননি, আপনি মাস্ক পরেন, তারপর হাঁটেন- এই কথাটা বলার জন্য প্রতিটি জায়গায় আমাদের লোকজন থাকতে হবে।’
ফরহাদ হোসেন বলেন, ‘কিছু সংখ্যক লোক মাস্ক পরছে না, তারা ভুল করছে। তারাই আক্রান্ত হবে। কান্নাকাটি করবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net